অনেকদিন পরে আমার আজ হয়েছে মনে,
ছোটবেলায় লুকিয়ে র’তাম আমা’ ঘরের কোণে।
ছোট বোনের সাথে আমি কথা বলতাম বনে,
আমি যে ঘরের কোণে কেউ না যেনো জানে।
হঠাৎ আমি চমকে উঠি শব্দ আসে কানে,
বুঝতে আমি পারি না কিছু, “এর কি আছে মানে?”
ছোটবোনটা এমন সময় ঘরের আরেক কোণে,
বলল সে যে একমাত্র মা-ই সব জানে।
মা জানলে তবে তো আর বলার কিছু নাই,
তাইলে আমি হাতমুখ ধুয়ে ইস্কুলেতে যাই।
বাবা এসে প্রশ্ন করে -”তোমার কি চাই?”
উত্তরে আমি বলি- “বাবা, আমি যা চাই, তা তো তোমার কাছে নাই।”

হা… হা……
ভিন্নধর্মী কবিতা। মজা পেয়েছি।
hotat mone mone baniye fellam…. ami o khub moja peyechi…. Thanks for comments…